চেষ্টা করলেই উপায় হয়

 ‘চেষ্টা করলেই উপায় হয়’, এটাই বুঝিয়ে দিয়েছেন বাংলার মেয়ে অলোলিকা ভট্টাচার্য গুহা। এখন সে ‘ভাইরাল’। মায়ের স্বপ্নের দায়িত্ব নিয়ে সফলভাবে পূরণ করল তিনি। টানা ১৫ বছরের সেই চেষ্টা, সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠল তাঁর জীবনে।



‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৫-এ দেখা গিয়েছে অলোলিকাকে। এটাই ছিল তাঁর স্বপ্ন। সামনে থেকে সাক্ষাৎ পেল ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তাঁকে দেখে অলোলিকার মুখে একটাই কথা, ‘ইশ্বর আমাকে ছুঁয়ে গেছে’।  জলপাইগুড়ির অলোলিকা, তবে বর্তমানে কলকাতার গড়িয়ার বাসিন্দা। 

স্বামী পিনাকী ও চার বছরের ছেলে অর্ককে নিয়ে মধ্যবিত্তের সংসার চালায় তাঁর সুখী পরিবার। অলোলিকার বিলাসের চাহিদা একটুও নেই। তবে, একটাই সমস্যা হাসতে খুব ভালোবাসেন তিনি। তাঁর কথায়, “হাসলে তো শরীর ভালো থাকে, ক্ষতি তো হয় না!”

Comments

Popular posts from this blog

সন্ন্যাস ত্যাগ করে কারা হতেন রাজার গুপ্তচর?

নিজেকে বদলে কীভাবে হয়ে উঠবেন আত্মবিশ্বাসী?