দুই ম্যাচ মিলিয়ে ৩২টি গোলের পাহাড় তৈরি করল ভারতীয় হকি দল

মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই অধিনায়ক হরমনপ্রীতের থাকে জানা গিয়েছিল যে তাঁরা আক্রমন করেই হকি খেলতে চান। আর ঠিক তাই হল, মাঠে নেমে অধিনায়কের কথাই সত্যি করলেন অভিষেক, মনদীপ সিংরা। এই দুই ম্যাচ মিলিয়ে মোট ৩২ গোল দিয়ে দুরন্ত ছন্দে ছুটছে ‘মেন ইন ব্লু’ দল। এদিন খেলার প্রথম থেকেই তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছিল ভারত দল। তবে প্রথম দশ মিনিট দারুন প্রতিরক্ষা হিসেবে খেলেন সিঙ্গাপুর। ১১ মিনিটে ভারত প্রথম গোল করে। তার পর থেকেই শুরু হয়ে ভারতীয় ফরোয়ার্ডদের সেই দুর্দান্ত দাপট। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে।

বাঙালি ওয়েবসাইট, বাংলায় বিনোদন



ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় ভারত। পরের দুই কোয়ার্টারে মোট দশ গোল দেন ভারতীয় দলের খেলোয়াড়রা। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। তবে, সেই গোলটিকে সিঙ্গাপুরের জন্যে সান্ত্বনা পুরষ্কার ছাড়া আর কিছুই নয়। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।

Comments

Popular posts from this blog

Silver nanoparticles dispersion

নিজেকে বদলে কীভাবে হয়ে উঠবেন আত্মবিশ্বাসী?

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য