দুর্গাপুজোর আগেই বাংলার মানুষের জন্য সুখবর, আসছে সাধারণ বন্দে ভারত এক্সপ্রেস

এখন ভারতে সর্বাধিক চর্চিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। সব মানুষই চাইছেন একবার হলেও এই ট্রেন সফরের আনন্দ নিতে। ইতিমধ্য়েই একাধিক রুটে চলছে এই ট্রেনটি। কিন্তু মুশকিল একটাই, সাধারণ গরীব মানুষের জন্যে এই ট্রেনে ওঠা অসম্ভব। কারণ এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশী।  



তবে সেই মানুষের কথা ভেবেই একটা সুখবর নিয়ে এল রেল কর্তৃপক্ষরা। অনেক ট্রেনগুলিতে বিভিন্ন উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে তারা। রেলযাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধার গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে।

রেল সূত্রে খবর, এবার মধ্যবিত্ত কিংবা গরিবদের কথা মাথায় রেখেই আসছে বন্দে সাধারণ ট্রেন। জানা গিয়েছে এই ট্রেনটি হবে একেবারে নন এসি ট্রেন। তবে নন এসি বলে যে কিছুই অত্যাধুনিক জিনিস থাকবে না তা কিন্তু একেবারেই নয়, সব কিছুই থাকবে এই ট্রেনে। তবে,বাংলার জন্য় এটা এক বড় সুখবর। এই বন্দে ভারত সাধারণ ট্রেন চলবে বাংলাতেও। দূর্গাপুজোর মুখেই চালু হতে পারে এই সস্তার বন্দে ভারত। জানা যাচ্ছে আগামী ৩১ অক্টোবরের আগে এই বন্দে ভারত ট্রেন চালু হতে পারে।

Comments

Popular posts from this blog

Silver nanoparticles dispersion

নিজেকে বদলে কীভাবে হয়ে উঠবেন আত্মবিশ্বাসী?

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য