পুজোয় শহরে ফিরছেন ‘প্রবীর রায়চৌধুরী’ আর ‘ডিসিপি পোদ্দার’

 জন্মাষ্টমীতেই সামনে এল ‘'দশম অবতার'-এর ঝলক। সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবির পোস্টার আর ফার্স্ট লুক। পোস্টারের প্রধান প্রধান চরিত্রদের ঝলকের সঙ্গে আছে দশম অবতারের ছবি।



এই ছবি দিয়েই বারো বছর পর পর্দায় ফিরছে '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী। আছেন 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার। দুই হেভিওয়েট চরিত্রকে এক ছবিতে এনেছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং। শ্যুটিং-এর কাছ শেষ।

সৃজিতের ‘কপ ইউনিভার্স’-এর ‘পাজল’ পোস্টারে প্রসেনজিৎ, অনির্বাণ, যীশু জয়ার খন্ড চিত্রের মধ্যে কোলাজের মতো মিলেমিশে আছে বিষ্ণুর দশ অবতার তথা মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ্‌, কল্কির চিহ্ন। শ্রী রামের তির ধনুক, মৎস অবতারের মাছ, নরসিংহ অবতারের সিংহমানব, পরশুরামের কুঠার, গৌতম বুদ্ধের জপমন্ত্র, সাদাঘোড়ায় যোদ্ধা বেশে কল্কি, বনসাই প্রতীকে বামনদেব, বুনো দাঁতে বরাহ, কচ্ছপে কূর্ম, আর কৃষ্ণের চিহ্ন শিখিপাখা।

Comments

Popular posts from this blog

সন্ন্যাস ত্যাগ করে কারা হতেন রাজার গুপ্তচর?

চেষ্টা করলেই উপায় হয়

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য