কিরীটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম ঘোষণা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অর্থাৎ ২১-এ সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম’ হিসাবে নির্বাচিত করল কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক।

কিরীটেশ্বরী মন্দির

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির

কিরীটেশ্বরী সেরা পর্যটন গ্রাম



এই প্রতিযোগিতায় ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি গ্রামকে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’-য় অংশ নেওয়ার জন্যে আবেদন করা হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা এই কৃতিত্বের জন্য সেই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন৷

আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লি শহরে হবে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি । সেখানে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিরীটেশ্বরী গ্রামকে দেশের পর্যটন ল্যান্ডস্কেপে তার অসামান্য অবদানের জন্য সম্মানিত করবে।

Comments

Popular posts from this blog

সন্ন্যাস ত্যাগ করে কারা হতেন রাজার গুপ্তচর?

চেষ্টা করলেই উপায় হয়

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য