রাঘণীতি’, প্রকাশ্যে এল বিয়ের একাধিক ছবি

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো রাঘব- পরিণীতি। সারা জীবন একসঙ্গে পথচলা শুরু করলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। ২৪-এ সেপ্টেম্বর, রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চারহাত এক হল ‘রাঘণীতি’-র।



গত এক সপ্তাহ ধরে এই বিয়ে নিয়ে সকল ক্ষেত্রে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রতিটা মুহূর্তে এই বিয়ের খবরে ছিল সকলের নজর। তবে, তাঁদের বিয়ে ছিল গোধূলি লগ্নে, সারাদিনে একটাও ছবি শেয়ার হয়েনি। তবে, মধ্যরাতে রিসেপশনের একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল রাঘণীতির। মাথায় সিঁদুর, গোলাপি শিমারি শাড়ি, ডিপ কাট ব্লাউজ, হাতে গোলাপি রঙের চূড়ায় ফ্রেমবন্দি পরিণীতি। সেই ছবিতে রাঘবের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছিল তাঁকে।

Comments

Popular posts from this blog

সন্ন্যাস ত্যাগ করে কারা হতেন রাজার গুপ্তচর?

চেষ্টা করলেই উপায় হয়

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য