মনামী এবারের দুর্গা পুজোয় দেবী ‘উমা’!

এই বছরের মিউজিক ভিডিয়োটিতে মনামীর লিপে গান গেয়েছেন ‘নন্দী সিস্টার্স’দের অন্তরা নন্দী। সঙ্গীতায়োজন করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার আকাশ ভট্টাচার্য। ইতিমধ্যে নায়িকার প্রথম লুক প্রকাশ্যে এসেছে।

আইলো উমা বাড়িতে , অভিনেত্রী মনামী ঘোষ



এই বছর এই মিউজিক ভিডিয়োতে অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বাসিত ও উত্তেজিত মনামী। এক সংবাদ মাধ্যমের দ্বারা তিনি ভিডিয়োর গল্পের বিষয়ে বলেছেন, ‘‘বাঙালি আবেগে ভরপুর একটা মিউজ়িক ভিডিয়ো দর্শক উপহার পেতে চলেছেন। পুজোর গান বলেই নাচ তো আছেই। তবে এই মিউজিক ভিডিয়োর গল্পটাই প্রধান উপজীব্য। এমন অনেক মানুষ থাকেন, যাঁদের উপস্থিতি চারিদিক রঙিন করে তোলে। এই ভিডিয়োর কেন্দ্রেও রয়েছে এমনই একটি মেয়ে়। এটুকু বলতে পারি যে, এমন মেয়েরা যদি সত্যিই প্রতিটা পাড়ায় পাড়ায় থাকত, তবে উৎসবের আনন্দ থেকে কেউ বাদ যেতেন না।”

Comments

Popular posts from this blog

Silver nanoparticles dispersion

নিজেকে বদলে কীভাবে হয়ে উঠবেন আত্মবিশ্বাসী?

বিজ্ঞানের ছাত্র কিশোর রাজ বর্মনের গলায় সুর চিনেছিলেন প্রয়াত গায়ক পিন্টু ভট্টাচার্য্য